রূপনারায়ণে নৌকাডুবি: ১৫-১৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, এখনও নিখোঁজ বেশ কয়েকজন
পূর্ব মেদিনীপুরে রূপনারায়ণে নৌকাডুবি। ১৫-১৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, এখনও নিখোঁজ বেশ কয়েকজন যাত্রী। তল্লাশি শুরু করেছে উপকূলরক্ষীবাহিনী। আজ সকালে ৫০-৬০ জন যাত্রী নিয়ে মহিষাদলের মায়াচর থেকে বাড় অমৃতবেড়িয়ায় যাচ্ছিল নৌকাটি। সকাল সাড়ে ৯টা নাগাদ জোয়ারের টানে রূপনারায়ণে নৌকাটি উল্টে যায়। তলিয়ে যান যাত্রীরা। উদ্ধারকাজে নামে মহিষাদল ও তমলুক থানার পুলিশ। ১৫-১৬ জনকে উদ্ধার করে হাওড়ার শ্যামপুরের কমলপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে
Tags :
East Medinipur