বন্ধ লবণ কারখানা এলাকায় নতুন উইন্ডমিল প্রকল্প গড়ার ভাবনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Aug 2018 09:10 PM (IST)

দীর্ঘ দিন ধরে বন্ধ পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ের বেঙ্গল সল্ট প্রোজেক্ট। বন্ধ কারখানা এলাকায় নতুন প্রকল্প তৈরির দাবি স্থানীয়দের। বাতাস থেকে বিদ্যুৎ তৈরির জন্য উইন্ডমিল তৈরি হবে বলে জানিয়েছেন স্থানীয় সাংসদ।