ময়নায় তৃণমূল কর্মীর ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, গুরুতর আহত তৃণমূল কর্মী

পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় তৃণমূল কর্মীর ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গুরুতর আহত তৃণমূল কর্মী। অভিযোগ, গতকাল রাতে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে, বাকচা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সুখলাল মণ্ডলের আত্মীয়, তৃণমূল কর্মী দীপক মণ্ডলের ওপর হামলা চালায় বিজেপি কর্মীরা। লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধরে তাঁর মাথা ফেটে যায়। ময়না ব্লক হাসপাতালে ভর্তি ওই তৃণমূল কর্মী। ময়না থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার বিজেপির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola