তারকেশ্বরে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা, মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  23 Jun 2019 10:06 AM (IST)
ABP News
হুগলির তারকেশ্বরে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা, প্রধান সহ পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভঞ্জিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের দাবি, খুড়শ্বশুরের পরিবারের সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের জমি নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, তার জেরে গতকাল সন্ধেয় জয় শ্রী রাম স্লোগান দিয়ে তাঁর বাড়িতে ঢুকে পড়ে বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা। আসবাব ভাঙচুরের পাশাপাশি ধানের গোলাও ভেঙে দেওয়া হয়। এমনকি মহিলা প্রধান সহ তাঁর পরিবারের সদস্যদের মারধরও করা হয় বলে অভিযোগ। রাতেই ঘটনাস্থলে যায় তারকেশ্বর থানার পুলিশ। বিজেপির পাল্টা দাবি, তৃণমূল প্রধানের খুড়শ্বশুর বিজেপি কর্মী হওয়ায়, তাঁকে মারধর করে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তা নিয়ে পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা বলে বিজেপির দাবি।
  • হোম
  • Video
  • তারকেশ্বরে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা, মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন