ডিজাইন চুরি? আর্থিক কারণ? নাকি ব্যবসায়ীক হিংসা? কোন্নগরের চিত্রশিল্পী খুনের তদন্তে উঠে আসছে বিভিন্ন তথ্য

মুম্বইয়ে বাঙালি চিত্রশিল্পীর গলা কাটা দেহ উদ্ধার। হুগলির কোন্নগরের বাসিন্দা কৃষ্ণেন্দু চৌধুরীকে খুনের অভিযোগ পরিবারের। খুনের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। ঘটনাস্থল থেকে উদ্ধার শিল্পীর গাড়ি, ল্যাপটপ ও মোবাইল। কোন্নগরের মাস্টার পাড়ার বাসিন্দা কৃষ্ণেন্দু ২০০৮ সালে মুম্বইয়ে চলে যান। গোরেগাঁও এলাকায় তিনি ফ্ল্যাট কেনেন। মুম্বইয়ে তিনি একটি আর্ট স্কুল খোলেন। যুক্ত ছিলেন কয়েকটি প্রোডাকশন হাউসের সঙ্গেও। পরিবারের দাবি, গত পাঁচবছরে কাজের চাপে কোন্নগরের বাড়িতে আসতে পারেননি কৃষ্ণেন্দু। কিন্তু প্রতিদিন মাকে ফোন করতেন। পাঁচদিন আগে শেষবার মায়ের সঙ্গে কথা হয় কৃষ্ণেন্দু। গতকাল সকালে মুম্বই থেকে ফোনে জানানো হয়, গোরেগাঁওয়ের ফ্ল্যাটের কিছুটা দূরে খাঁড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। মুম্বই পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনায় ধৃত ফুরকান খানের সঙ্গে চিত্রশিল্পীর ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই কারণেই খুন কিনা, খতিয়ে দেখা হচ্ছে

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola