ফড়েদের দৌরাত্ম্য ঠেকাতে আজ থেকে শুরু কিষাণ মান্ডিতে চেকের মাধ্যমে ধান কেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jan 2019 04:09 PM (IST)

ফড়েদের দৌরাত্ম্য ঠেকাতে আজ থেকে শুরু কিষাণ মান্ডিতে চেকের মাধ্যমে ধান কেনা। সরকারকে ধান বিক্রি করলে এতদিন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়ত। সেক্ষেত্রে তৈরি হয় বিভ্রান্তি। দৌরাত্ম্য বাড়ে ফড়েদের। অভিযোগ ওঠে, নামমাত্র মূল্যে কৃষকদের ভুল বুঝিয়ে ধান কিনে তা কিষাণ মান্ডিতে বেশি দামি বিক্রি করছে ফড়েরা। এরপরই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, কৃষকরা এবার কিষাণ মান্ডিতে এসে ধান বিক্রি করলে সঙ্গে সঙ্গে তাঁদের হাতে তুলে দেওয়া হবে চেক। তা আজ থেকেই রাজ্যের সমস্ত কিষাণ মান্ডিতে কার্যকর হল