আরামবাগের মইগ্রামে দুই বিজেপি কর্মীকে মারধর, পাল্টা শাসক দলের চার কর্মীকে মারধরের অভিযোগ

১০০ দিনের কাজের টাকা মেটানোর নাম করে পার্টি অফিসে ডেকে এনে দুই বিজেপি কর্মীকে মারধর। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি। হুগলির আরামবাগের মইগ্রামের ঘটনা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা শাসক দলের চার কর্মীকে মারধরের অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, বিজেপিই আগে হামলা চালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola