জমি দখলকে কেন্দ্র করে জাঙ্গিপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি
souravp@abpnews.in | 12 Jul 2019 03:39 PM (IST)

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র জাঙ্গিপাড়ার রাজবলহাট। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। ইটের আঘাতে আহত কনস্টেবল মহাদেব হালদার। আহত কনস্টেবলকে প্রথমে জাঙ্গিপাড়া হাসপাতাল এবং পরে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের উপর হামলা চালায়। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। পাল্টা দাবি বিজেপি নেতৃত্বের।