শ্রীরামপুরে রাস্তা সারানোর দাবিতে পথ অবরোধ বামেদের, রাস্তায় মাছ ছেড়ে প্রতিবাদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Jul 2019 11:23 AM (IST)

হুগলির শ্রীরামপুরে রাস্তা সারানোর দাবিতে পথ অবরোধ বামেদের। রাস্তায় মাছ ছেড়ে প্রতিবাদ। অভিযোগ, দীর্ঘদিন ধরে দিল্লি রোড ও জিটি রোড সংযোগকারী রাস্তাটির বেহাল দশা। দেড় কিলোমিটার রাস্তা খানা খন্দে ভর্তি। ভারী যান চলাচলের জন্য রাস্তার অবস্থা দিনদিন খারাপ হচ্ছে। প্রতিদিনই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। প্রতিবাদে আজ নগার মোড়ে পথ অবরোধ করেন বাম কর্মীরা। রাস্তার জমা জলে মাছ ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ। জেলা প্রশাসন সূত্রে খবর, খুব শীঘ্রই রাস্তা মেরামতির কাজ শুরু হবে।