কাটমানি বিক্ষোভ: হরিপালে তৃণমূল উপ প্রধানের বাড়িতে হামলা, গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কাটমানি বিক্ষোভের জেরে ফের হুগলির হরিপালে উত্তেজনা। তৃণমূল উপ প্রধানের বাড়িতে হামলা, গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে ভাঙচুর ও মহিলাদের মারধরের পাল্টা অভিযোগ এলাকাবাসীর। অভিযোগ, জেজুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান গোপাল চক্রবর্তীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ গতকাল দুপুরে তাঁর বাড়ি ভাঙচুর করে বিজেপি কর্মীরা। তৃণমূল উপ প্রধানের দাবি, রাতে ফের তাঁর বাড়িতে হামলা চালায় বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা। গাড়ি পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয়দের পাল্টা অভিযোগ, তল্লাশির নামে গতকাল রাতে গ্রামে ঢুকে একাধিক বাড়িতে ভাঙচুর চালায় পুলিশ। মহিলাদের মারধর করে। পুলিশের অত্যাচারে অনেকেই এলাকাছাড়া বলে অভিযোগ। উপ প্রধানের বাড়িতে পুলিশি পাহারা থাকা সত্ত্বেও কীভাবে গাড়ি পুড়িয়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola