‘মেরে ছ’মাস হাসপাতালে পাঠাবো কেন, এখানেই দফারফা হয়ে যাক’, ফের বেপরোয়া মন্তব্য দিলীপ ঘোষের
ফের বেপরোয়া মন্তব্য দিলীপ ঘোষের। হুগলির মশাটের সভায় তৃণমূলকে বিজেপি রাজ্য সভাপতির হুঁশিয়ারি, প্রয়োজনে পাল্টা মার দিতে তাঁরা দ্বিধা করবেন না। দুর্গাপুরের তৃণমূল বিধায়ককে আক্রমণ করতে গিয়ে এই হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। বলেন, ‘মেরে ছ’মাস হাসপাতালে পাঠাবো কেন, এখানেই দফারফা হয়ে যাক। আমরাও চাইলে পাল্টা মার দিতে পারি, পঞ্চায়েতের সময় দুএক জায়গায় সেটা দেখিয়েছি। যদি মারামারি করতে চান, তাহলে হাত থাকতে মুখে কেন?’
Tags :
Hooghly