ডানকুনি অগ্নিকাণ্ড: অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুনের মোকাবিলা করেছে দমকল, জানালেন মন্ত্রী সুজিত বসু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Feb 2019 09:18 PM (IST)

হুগলির ডানকুনির চাখুণ্ডিতে ডিটারজেন্ট তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। সকাল সাড়ে ১১টা নাগাদ আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের তিনতলা বাড়ির ভোজ্য তেলের গুদামে। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আশপাশে আরও কয়েকটি কারখানা রয়েছে। আতঙ্কিত শ্রমিকরা বাইরে বেরিয়ে আসেন। দমকল মন্ত্রী সুজিত বসু জানানস, ৭ জেট, ২ পাম্প ব্যবহার করা হয়েছে। জলের সমস্যা ছিল। বড় জলাশয় ছিল না। পাশের পুকুর থেকে জল নিতে জেট ব্যবহার করতে হয়েছে। অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুনের মোকাবিলা করেছে দমকল বাহিনী। দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে। দমকল মন্ত্রী সুজিত বসু>দমকল জানিয়েছে- কারখানায় ম্যানুয়াল কল পয়েন্ট, ফায়ার ডিটেক্টর ছিল, মেন ওয়াটার সোর্স ছিল না, ডিটেক্টর কাজ করেনি।