হাইটেনশন তার ছিঁড়ে পড়ে পুড়ে নষ্ট ১৫টি বাড়ির সব বৈদ্যুতিন জিনিস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Aug 2018 09:04 PM (IST)

হাইটেনশন তার ছিঁড়ে পড়ে বিপত্তি। পুড়ে নষ্ট হয়ে গেল মগরার নন্দীপুকুর গ্রামের প্রায় ১৫টি বাড়ির সব বৈদ্যুতিন জিনিস। এদিকে বিদ্যুত দফতরের কর্মীরা না যাওয়ার অভিযোগে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। পরে প্রশাসনিক আশ্বাসে ওঠে অবরোধ।