রাস্তা আটকে যাওয়া নিয়ে বিবাদ, প্রতিবেশীকে শাবল দিয়ে ‘বেধড়ক মারধর’ আরেক প্রতিবেশীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Sep 2018 11:34 PM (IST)

রাস্তা আটকে যাওয়া নিয়ে বিবাদ। হুগলির ব্যান্ডেলে এক প্রতিবেশীকে শাবল দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ আরেক প্রতিবেশীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম-এ ভর্তি আহত। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।