খানাকুলে আক্রান্ত বিজেপির নেতা-কর্মী সহ ৩, অভিযুক্ত তৃণমূল
হুগলির খানাকুলের বন্দিপুরে আক্রান্ত বিজেপির নেতা, কর্মী সহ ৩। তৃণমূল প্রধানের নেতৃত্বে হামলা বলে অভিযোগ। গতকাল বন্দিপুর এলাকার বিজেপি নেতা, কর্মীরা দলীয় সভা থেকে ফিরছিলেন। দুটি বাইকে চারজন ছিলেন। অভিযোগ, বন্দিপুরে তৃণমূল কার্যালয়ের সামনে তাঁদের রাস্তা আটকে বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। বিজেপি যুব মোর্চার নেতা সহ ৩ জন গুরুতর আহত হন। তাঁদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, লোকসভা ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন খানাকুলের কিশোরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ বর। গত বুধবার তিনি ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। বিজেপির অভিযোগ, গতকাল তাঁর নেতৃত্বেই হামলা হয়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি
Tags :
Hooghly