চন্দননগরে দিদিকে বলো কর্মসূচিতে মন্ত্রী ইন্দ্রনীল সেন, চা-মুড়ি-সিঙারা খেতে খেতে জনসংযোগ

জনসংযোগ বাড়াতে হুগলির চন্দননগরে নিজের কেন্দ্রে দিদিকে বলো কর্মসূচিতে মন্ত্রী ইন্দ্রনীল সেন। গতকাল সন্ধেয় চন্দননগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সাহেববাগান এলাকায় যান তিনি। চা-মুড়ি-সিঙারা খেতে খেতেই শোনেন সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা। স্থানীয় বাসিন্দাদের হাতে তুলে দেন দিদিকে বলো লেখা গেঞ্জি ও মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগের নম্বর লেখা কার্ড। সবার মাঝে গানও ধরেন মন্ত্রী। স্থানীয় তৃণমূল কর্মী রঞ্জন দাসের বাড়িতে নৈশভোজ সেরে রাত্রিবাস করেন ইন্দ্রনীল সেন। রাতের মেনুতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, ফুলকপির তরকারি, মাংস, পাঁপড় ও চাটনি। দিদিকে বলো কর্মসূচি নিয়ে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কটাক্ষ, কর্মসূচি পালনে একদিন নয়, সারা বছর কর্মীদের পাশে থাকাই তাঁদের লক্ষ্য

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola