হুগলির চুঁচুড়ায় তোলা ফটকের কাছে রাস্তায় ধস, চন্দননগর থেকে চুঁচুড়াগামী যান চলাচল ব্যাহত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jun 2019 11:00 AM (IST)

হুগলির চুঁচুড়ায় তোলা ফটকের কাছে রাস্তায় ধস। চন্দননগর থেকে চুঁচুড়াগামী যান চলাচল ব্যাহত। গঙ্গা অ্যাকশন প্ল্যান ও জলের পাইপ বসানোরক জন্য রাস্তা খোঁড়া হয়েছিল। মাসচারেক আগে রাস্তা নির্মাণ সম্পূর্ণ হয়ে যায়। গতকাল রাত ৯টা নাগাদ চন্দননগর থেকে চুঁচুড়াগামী রাস্তার বেশ কয়েক জায়গায় ধস নামে। দেখা দেয় আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, রাস্তায় পিচ ফেলার আগে মাটির ফিলিং ঠিকমতো না হওয়ায় এই বিপত্তি। তৃণমূল পরিচালিত চুঁচুড়া পুরসভার পুর প্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায়ের আশ্বাস, আজ রাত থেকেই মেরামতির কাজ শুরু হবে।