শ্রীরামপুরে বাজ পড়ে ভেঙে পড়ল আবাসনের দেওয়াল, পুজো মণ্ডপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Sep 2019 12:01 PM (IST)

ভোর থেকে হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। শ্রীরামপুরের মানিকতলায় বাজ পড়ে ভেঙে পড়ে আবাসনের দেওয়াল, পাশের পুজো মণ্ডপের একাংশ। বাজ পড়ে বিকল হয়ে যায় আবাসনের লিফট, পাম্প। পুড়ে গিয়েছে আবাসিকদের ফ্ল্যাটের বৈদ্যুতিন সরঞ্জামও। তবে কেউ হতাহত হননি