আড়িয়াদহ থেকে উত্তরপাড়ায় ফেরার পথে, লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ এক বৃদ্ধের, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Feb 2019 01:00 PM (IST)

উত্তর চব্বিশ পরগনার আড়িয়াদহ থেকে হুগলির উত্তরপাড়ায় ফেরার পথে, লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ এক বৃদ্ধের। আশঙ্কাজনক অবস্থায় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। মৃতের নাম, বিপ্লব রায়। বাড়ি শ্রীরামপুরে। সিএসটিসি-র কর্মী ছিলেন তিনি। গতকাল রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ মৃতদেহের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে।তাতে ওই ব্যক্তি লিখেছেন, তাঁর মেয়ের সঙ্গে একটি ছেলের সম্পর্ক নিয়ে পরিবারে অশান্তি চলছিল। সেকারণেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনকী কোথায় ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট রয়েছে তাও সুইসাইড নোটে উল্লেখ করেছেন ওই বৃদ্ধ।