ব্যান্ডেলে আপ বর্ধমান লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, ভোগান্তি যাত্রীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Apr 2019 11:00 PM (IST)

ব্যান্ডেলে ভাঙল ট্রেনের প্যান্টোগ্রাফ। আপ বর্ধমান লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। বিকট শব্দে আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। আপ লাইনে দাঁড়িয়ে একের পর এক ট্রেন। চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা। পূর্ব রেল জানিয়েছে, দূরপাল্লার ট্রেন ঘোরানো হচ্ছে কর্ড লাইনে। ওভারহেডের তার ছিঁড়ে জড়িয়ে যায় প্যান্টোগ্রাফে। ছেঁড়া তার জড়িয়ে ভেঙে পড়ে প্যান্টোগ্রাফ।