সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে হাতকড়া পরা অবস্থায় ছাত্র নেতাকে ট্রেনে করে আদালতে নিয়ে গেল পুলিশ
সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে হাতকড়া পরা অবস্থায় ছাত্র নেতাকে ট্রেনে করে আদালতে নিয়ে গেল পুলিশ। হুগলির তারকেশ্বরের ঘটনা। গতকাল এবিভিপি-র নেতা সায়নদীপ সামন্তকে গ্রেফতার করে পুলিশ। ২০১৪ সালে তারকেশ্বর কলেজে অশান্তির ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়। আজ সকালে হাতকড়া পরা অবস্থায় তাঁকে তারকেশ্বর থানা থেকে রেল স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হাতকড়া পরা অবস্থাতেই তাঁকে চন্দননগর আদালতে নিয়ে যাওয়া হয়। বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্যের অভিযোগ, এভাবে কাউকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া যায় না। বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলার পুলিশ সুপার তথাগত বসু। এই ঘটনার প্রতিবাদে চন্দনগর আদালতে বিক্ষোভ দেখায় এবিভিপি-র সমর্থকরা
Tags :
Hooghly