আলুতে রঙ মেশানোর অভিযোগে হুগলির সিঙ্গুরে গ্রেফতার আড়তদার সহ ১৬
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Sep 2018 06:04 PM (IST)

আলুতে রঙ মেশানোর অভিযোগে হুগলির সিঙ্গুরে গ্রেফতার ১৬। ধৃতদের মধ্যে ১ জন আড়তদার। বাকিরা আড়তের কর্মচারী ও মালবাহক। এই গ্রেফতারের পরেই প্রতিবাদে কাজ বন্ধ দেন কর্মচারী ও মালবাহকরা। তাঁদের বক্তব্য, রঙ মেশানোতে দায়ী আড়তদাররা। ধরলে ধরা হোক তাঁদের।