ট্রেন থেকে পড়ে যাওয়া যাত্রীর জন্য পাঠানো হল ইঞ্জিন, মধ্যরাতে উদ্ধার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Nov 2018 08:33 PM (IST)

রেলের মানবিক মুখ। ট্রেন থেকে পড়ে যাওয়া যাত্রীর জন্য পাঠানো হল ইঞ্জিন। রেল লাইনের ধার থেকে মধ্যরাতে উদ্ধার পড়ে যাওয়া যাত্রী। হাওড়া-কাঠগোদাম বাগ এক্সপ্রেস থেকে পড়ে যান যাত্রী। ঘটনাটি ঘটে হুগলির পাণ্ডুয়া-সিমলাগড় স্টেশনের মাঝে। সহযাত্রীদের উদ্যোগে তৎপর হন বাগ এক্সপ্রেসের চালক। সিমলাগড় স্টেশনে খবর দেন বাগ এক্সপ্রেসের চালক। রেল কর্তৃপক্ষের উদ্যোগে উদ্ধার ওই যাত্রী। চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে।