Reporter Stories: নকুন্ডার তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হুগলির গোঘাটে, খুনের অভিযোগ পরিবারের
হুগলির গোঘাটের কোটা গ্রামে বিজেপি কর্মী খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মৃতের নাম কাশীনাথ ঘোষ। আজ সকালে গ্রামেরই একটি খালে বছর চল্লিশের ওই বিজেপি কর্মীর দেহ ভাসতে দেখা যায়। এর আগে, ২৩ জুলাই, রাতে খুন হন পাশের গ্রাম নকুন্ডার বাসিন্দা তৃণমূল কর্মী লালচাঁদ বাগ। পুলিশ সূত্রে খবর, সেই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন বিজেপি কর্মী কাশীনাথ ঘোষ। ঘটনার পর থেকেই ফেরার ছিলেন ওই বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরাই তাদের কর্মীকে খুন করেছে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। এদিকে, আজই নিহত তৃণমূল কর্মী লালচাঁদ বাগের বাড়িতে আসার কথা মন্ত্রী ফিরহাদ হাকিমের।
Tags :
Hooghly