Reporter Stories: বৈদ্যবাটিতে জনসংযোগ যাত্রা শুরু করল তৃণমূল

জনসংযোগের লক্ষ্যে দরজায় দরজায় যেতে হবে তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিদের। দলনেত্রীর এই ঘোষণার পরের দিনই হুগলির বৈদ্যবাটিতে জনসংযোগ যাত্রা শুরু করল তৃণমূল। বৈদ্যবাটি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে আজ সকালে দিদিকে বলো লেখা অভিযোগপত্র তুলে দিলেন তৃণমূল কর্মীরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগের নম্বর ছাড়াও অভিযোগপত্রে রয়েছে ওয়েবসাইট নম্বর।
এলাকার প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হল এই অভিযোগপত্র। স্থানীয় ব্যবসায়ী, পথচলতি মানুষের হাতেও দিদিকে বলো লেখা অভিযোগপত্র তুলে দেওয়া হয়। একইসঙ্গে চলল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তৃণমূল কর্মীদের চায়ে পে চর্চা। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola