Reporter Stories: এলাকা দখলকে কেন্দ্র করে হুগলির পাণ্ডুয়ায় তৃণমূলের দুটি কার্যালয়ে আগুন
এলাকা দখলকে কেন্দ্র করে হুগলির পাণ্ডুয়ায় তৃণমূলের দুটি কার্যালয়ে আগুন।অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গতকাল রাতে শিকরা চাঁপাতা গ্রাম পঞ্চায়েতের বেলে ও হরিদাসপুর গ্রামে তৃণমূলের দুটি কার্যালয়ে আগুনে ভস্মীভূত হয়ে যায়। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আগুন লাগায়। অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, পার্টি অফিস দখলকে কেন্দ্র করে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। লোকসভা ভোটে হুগলি থেকে বিজেপির লকেট চট্টোপাধ্যায় জেতার পর থেকেই পাণ্ডুয়ায় একাধিকবার তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
Tags :
Hooghly