Reporter Stories: গোঘাটে তৃণমূল কর্মীকে ‘পিটিয়ে খুন’, আটক ৬ বিজেপি কর্মী

একুশে জুলাইয়ের সভায় যাওয়ায়, হুগলির গোঘাটের নকুন্ডায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। আটক ৬ বিজেপি কর্মী। মৃতের নাম লালচাঁদ বাগ। পরিবার সূত্রে খবর, ২১ জুলাই তৃণমূলের সভায় গিয়েছিলেন লালচাঁদ ও তাঁর তিন ভাই। অভিযোগ, ওইদিন রাতেই তাঁর বাড়িতে হামলা চালায় বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা। বোমাবাজি করে। গতকাল রাতে সাইকেলে চড়ে বাড়ি ফেরার সময়, বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা লালচাঁদের উপর চড়াও হয়।  তাঁকে লাঠি-বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে তারা পালায়। স্থানীয়রা উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে, মৃত্যু হয় বছর সাঁইত্রিশের ওই তৃণমূল কর্মীর। শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরেই খুন বলে পাল্টা দাবি বিজেপির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola