মিড-ডে মিলে নুন-ভাত: আজ চুঁচুড়া বালিকা বাণী মন্দির স্কুলের মেনুতে ডিম
এবিপি আনন্দর খবরের জের। হুগলির চুঁচুড়া বালিকা বাণী মন্দির স্কুলে আজ মিড ডে মিলের মেনুতে রয়েছে ডিম। সকালে স্কুলে আনা হয়েছে ৩০০ পিস ডিম। দেরিতে আসায় রান্না করা যাবে না বলে স্কুলের শিক্ষিকারা। এনিয়ে চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায়ের বিবাদে জড়ান তাঁরা। পরে পড়ুয়াদের ডিম সেদ্ধ দেওয়া হয়। পুরপ্রধান জানিয়েছেন, আপাতত ধারে আনা হচ্ছে মিড ডে মিলের উপকরণ। পরে টাকা মেটানো হবে।
Tags :
Hooghly