ইংরেজি নিয়ে কোনও সমস্যা ছিল না, বলছেন মৃত ছাত্র হৃষিকের স্কুলের শিক্ষক ও সহপাঠীরা
সেন্ট জেভিয়ার্স কলেজের প্রথম বর্ষের ছাত্র হৃষিক কোলের মৃত্যু ঘিরে এখনও রহস্য। বাংলা মাধ্যমে পড়াশোনা করা হৃষিক কি ইংরেজি মাধ্যমে এসে মানিয়ে নিতে সমস্যায় পড়েছিলেন? স্কুলের সহপাঠী ও শিক্ষকরা জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে আশি শতাংশের উপর নম্বর পেয়েছিলেন ওই ছাত্র। ইংরেজি নিয়ে তাঁর কোনও সমস্যাও ছিল না বলে শিক্ষকদের দাবি। পরিবার সূত্রে খবর, সেন্ট জেভিয়ার্সের মতো নামি কলেজে ভর্তি হতে পেরে খুশিই ছিলেন হৃষিক। কোনও সমস্যার কথাও তিনি বাড়িতে জানাননি। ফলে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার। পুলিশ সূত্রে খবর, সেক্ষেত্রে খতিয়ে দেখা হচ্ছে হস্টেলে কোনও সমস্যা হয়েছিল কিনা। বাড়ি থেকে প্রথমবার কলকাতায় হস্টেলে থাকতে এসে পরিবেশগত কারণে মানিয়ে নেওয়ার সমস্যা হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Tags :
Hooghly