আরামবাগে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব, বিজেপি কার্যালয় ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে হুগলির আরামবাগে ধুন্ধুমার। বিজেপি কার্যালয় ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীকে মারধর, শাসকদলের দলীয় কার্যালয় ভাঙচুরের পাল্টা অভিযোগ। অভিযোগ, গতকাল রাতে বসন্তপুর এলাকায় বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করে তৃণমূল কর্মীরা। প্রতিবাদ জানাতে সকালে ভাঙা কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনাস্থলে যায় আরামবাগ থানার পুলিশ। অভিযোগ, এরপর কাছেই তৃণমূলের কার্যালয়ে চড়াও হন বিজেপি কর্মীরা। ভাঙচুরের পাশাপাশি, এক তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। উত্তেজনা থাকায়, এলাকায় মোতায়েন পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola