হুগলির পান্ডুয়ার সিমলাগড় গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Aug 2018 06:55 PM (IST)

হুগলির পান্ডুয়ার সিমলাগড় গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে সংঘর্ষ। তৃণমূল কংগ্রেস-বিজেপি সংঘর্ষে আহত বেশ কয়েকজন। মাথা ফাটল বিজেপি কর্মী-সমর্থকদের। সিমলাগড় পঞ্চায়েতে ২২টির মধ্যে তৃণমূল পায় ১১টি আসন। বিজেপি পায় ৯টি আসন, সিপিএম ১টি ও নির্দল পায় ১টি।