হুগলির পান্ডুয়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ১০, এলাকায় মোতায়েন র্যাফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jun 2019 10:21 AM (IST)

গুড়াপের পর এবার হুগলির পান্ডুয়া। ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পান্ডুয়ার বোসপাড়া। বাড়ি, দোকান, তৃণমূল কার্যালয় ও বাইক ভাঙচুর। সংঘর্ষে আহত উভয়পক্ষের ১০ জন। বিজেপির অভিযোগ, গতকাল রাতে আচমকাই তাঁদের কয়েকজন কর্মীর উপর চড়াও হয় তৃণমূলের কর্মী-সমর্থকরা। বিজেপি কর্মীদের মারধর করা হয়। আহত ১ মহিলা-সহ ৩ বিজেপি কর্মী ভর্তি গ্রামীণ হাসপাতালে। পাল্টা তৃণমূল পঞ্চায়েত সদস্যদের বাড়িতে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। বেশ কয়েকটি বাড়ি, দোকান, বাইকে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর করা হয় ২টি তৃণমূলের পার্টি অফিসেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় মোতায়েন রয়েছে র্যাফ।