ছাত্র সংসদের দখলদারিকে কেন্দ্র করে ইটাচুনা কলেজে টিএমসিপি-এবিভিপি সংঘর্ষ, আহত ২০

ছাত্র সংসদের দখলদারিকে কেন্দ্র করে হুগলির খন্ন্যানের ইটাচুনা কলেজে টিএমসিপি-এবিভিপি সংঘর্ষ। আহত উভয়পক্ষের ২০। এদের মধ্যে ২ এবিভিপি সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ থেকে ইটাচুনার বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সদস্য সংগ্রহ অভিযানে নেমে প্রথম বর্ষের পড়ুয়াদের কাছে যান এবিভিপি সদস্যরা। অভিযোগ, তখনই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাঁদের উপর চড়াও হন। দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আহত হন উভয়পক্ষের ২০ জন। ঘটনাস্থলে যায় পাণ্ডুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র‍্যাফ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola