উত্তরপাড়ায় ভোট-পরবর্তী অশান্তি, তৃণমূলের বিরুদ্ধে সিপিএম ও বিজেপির পোলিং এজেন্টদের বাড়িতে হামলা, মারধরের অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 May 2019 09:45 PM (IST)

হুগলির উত্তরপাড়ায় ভোট-পরবর্তী অশান্তি। সিপিএম ও বিজেপির পোলিং এজেন্টদের বাড়িতে হামলা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের। দুটি ঘটনাতেই অভিযোগ অস্বীকার তৃণমূলের।