উলুবেড়িয়ায় ফেস্টুন ছেঁড়ার প্রতিবাদ করে আক্রান্ত বিজেপি, অভিযোগ অস্বীকার রাজ্যের শাসক দলের
ভোট মিটলেও অশান্তি অব্যাহত হাওড়ার উলুবেড়িয়ায়। ফেস্টুন ছেঁড়ার প্রতিবাদ করায় আক্রান্ত বিজেপি। হামলার অভিযোগ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বিজেপির। অভিযোগ অস্বীকার রাজ্যের শাসক দলের।