টানা বৃষ্টির জের, বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা, জলমগ্ন জলপাইগুড়ির তিনটি গ্রাম, জলবন্দি কয়েকশো মানুষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Sep 2018 08:12 PM (IST)

টানা বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। জলমগ্ন জলপাইগুড়ির নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের তিনটি গ্রাম। জলবন্দি কয়েকশো মানুষ। জলস্রোত বেশি থাকায়, কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে দাবি সেচ দফতরের কর্মীদের।