কেরলে কাজে গিয়ে নিখোঁজ জলপাইগুড়ির দুই বাসিন্দা, উৎকণ্ঠায় পরিবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Aug 2018 11:52 PM (IST)

কেরলে কাজে গিয়ে নিখোঁজ জলপাইগুড়ির দুই বাসিন্দা। নিখোঁজ পাহাড়পুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা সইদুল হক এবং নুর হোসেন মহম্মদ। দুই পরিবারই অত্যন্ত উদ্বেগে। স্থানীয় বাসিন্দারা বলছেন, কাজ নেই রাজ্যে। তাই তো বাধ্য হয়ে ভিনরাজ্যে যেতে হচ্ছে ঘরের ছেলেদের!