চারদিন পরও জলপাইগুড়ির মোহিতনগরে হিমঘর থেকে এখনও লিক হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, এলাকায় আতঙ্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Sep 2018 04:13 PM (IST)

চারদিন কেটে গেলেও, জলপাইগুড়ির মোহিতনগরে হিমঘর থেকে এখনও লিক হচ্ছে গ্যাস। দাবি স্থানীয়দের। এলাকায় আতঙ্ক। ১৭ সেপ্টেম্বর ভোরে ওই হিমঘর থেকে পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস লিক করে। হিমঘরে মজুত করা প্রচুর আলু নষ্ট হয়ে যায়।সেগুলিকে নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এখনও হিমঘরে মজুত প্রচুর আলু। ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি। পুজোর মুখে ক্ষতিগ্রস্ত কয়েকহাজার আলু চাষি। হিমঘর কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাস দেয়নি বলে অভিযোগ।