ধূপগুড়িতে বৃষ্টির জল জমে থাকায় এলাকায় সাপের উপদ্রব, উদ্ধার ৬টি সাপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Aug 2019 02:08 PM (IST)

জলপাইগুড়ির ধূপগুড়িতে সাপের উপদ্রব। ধূপগুড়ি পুর এলাকায় ধরা পড়েছে ৬টি সাপ। এর মধ্যে ৪টি গোখরো, ১টি শাখামুঁটি ও একটি দাঁড়াশ। আজ সাপগুলিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। এলাকাবাসীদের অভিযোগ, এখনও বিভিন্ন এলাকায় বৃষ্টির জল জমে থাকায় বাড়িতে বিষাক্ত সাপ ঢুকে পড়ছে। বাড়িতে সাপ ঢুকে পড়ায় ছড়াচ্ছে আতঙ্ক।