জলপাইগুড়ির আমবাড়ি শিল্পতালুকের চা বাগানে অচলাবস্থা অব্যাহত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Feb 2019 07:54 PM (IST)

৯ দিন পরেও অচলাবস্থা কাটল না জলপাইগুড়ির আমবাড়ি শিল্পতালুকের চা বাগানে। জট কাটাতে মালিক ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক জেলাশাসকের। শ্রম দফতরের ডাকা ত্রিপাক্ষিক বৈঠক এড়ায় মালিকপক্ষ।