নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে গেল পিক আপ ভ্যান, ঘটনাস্থলেই এক জনের মৃত্যু, আহত আরও ছয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Dec 2018 12:18 PM (IST)

ঝাড়গ্রামের মানিকপাড়ায় পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে গেল পিক আপ ভ্যান। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু। আহত আরও ছয় জন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। সকলকেই ঝাড়গ্রাম সুপার স্পেশালাটি হাসপাতালে ভর্তি করা হয়েছে