রাতভর লাগাতার বৃষ্টিতে মেদিনীপুর-ঝাড়গ্রাম রাজ্য সড়কে ধস, বন্ধ যান চলাচল
রাতভর লাগাতার বৃষ্টি। তার জেরে মেদিনীপুর-ঝাড়গ্রাম রাজ্য সড়কে ধস। পুরোপুরি বন্ধ যান চলাচল। আজ সকালে গুড়গুড়িপালের চাতোরকলা এলাকায় রাস্তায় ধস নামে। যার ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এখনও ঘটনাস্থলে আসেননি প্রশাসনের কোনও আধিকারিক।
Tags :
Jhargram