ঝাড়গ্রামে শ্যুটআউট, দুই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ঝাড়গ্রামে শ্যুটআউট। দুই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অল্পের জন্য রক্ষা পেলেন বিনপুরের হারদার দুই তৃণমূল নেতা বিমল মণ্ডল ও মঙ্গল দুলে। আক্রান্তদের অভিযোগ, গতকাল রাত নটা নাগাদ পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন তারা। সেইসময় স্থানীয় বিজেপি নেতা অনুপ সিংহ বেশকিছু দুষ্কৃতী নিয়ে এসে তাঁদের ওপর হামলা চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও ধস্তাধস্তির জেরে আহত হন তৃণমূল নেতা মঙ্গল দুলে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিনপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola