বর্ষায় বেড়েই চলেছে ডুলুং নদীর জল, জলমগ্ন ঝাড়গ্রাম
বর্ষায় বেড়েই চলেছে ঝাড়গ্রামের ডুলুং নদীর জল। জলমগ্ন ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের নেগুড়িয়া গ্রাম। জলে ডুবেছে বেশ কয়েকটি কাঁচা ঘর। এই পরস্থিতিতে প্রাণে বাঁচতে গ্রামেরই একটি পাকা বাড়িতে আশ্রয় নিয়েছেন ২০-২২ জন। তবে, প্রশাসনের দাবি, আটকে পড়া গ্রামবাসীদের স্পিডবোট নিয়ে উদ্ধারে গেলেও গ্রাম ছেড়ে অন্যত্র যেতে রাজি হননি ১৭-১৮ জন। শেষ পর্যন্ত অনেক বুঝিয়ে মাত্র ৫ জনকেই জলবন্দি নেগুড়িয়া গ্রাম থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যেতে পেরেছে প্রশাসন।
Tags :
Jhargram