ভবানীপুরের রামরিক হাসপাতালের চিকিৎসক শাশ্বত হীরার রহস্যমৃত্যু
ভবানীপুরের রামরিক হাসপাতালের চিকিৎসক শাশ্বত হীরার রহস্যমৃত্যু। সহকর্মীদের দাবি, গতকাল নাইট ডিউটিতে ছিলেন বছর চৌত্রিশের চিকিৎসক শাশ্বত হীরা। সকালে তাঁর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয় সহকর্মীদের। তাঁদের দাবি, অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় বিকল্প চাবি নিয়ে দরজা খুলতেই দেখা যায় ভিতরে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন শাশ্বত হীরা। এসএসকেএমের জরুরি বিভাগে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
Tags :
Kolkata