ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের পরেই সমর্থকদের মধ্যে সংঘর্ষ, অভিযোগ দায়ের

ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের পরেই সমর্থকদের মধ্যে সংঘর্ষ। খড়দায় ফেরার সময় হামলার অভিযোগ। ইস্টবেঙ্গল সমর্থকদের ওপর হামলার অভিযোগ মোহনবাগার সমর্থকদের বিরুদ্ধে। মাথা ফাটল ইস্টবেঙ্গল সমর্থকের। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের। বিধাননগর দক্ষিণ থানা এলাকায় তাঁদের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ইঁট। গুঁড়ো গুঁড়ো হয়ে যায় গাড়ির কাচ। তাঁদের অভিযোগ সবুজ মেরুন সমর্থকেরা চড়াও হন তাঁদের উপর। এমনকী, গাছের ডাল দিয়ে লাল হলুদের এক সমর্থককে মারা হয় বলেও অভিযোগ। মাথা ফেটে গিয়েছে ওই ব্যক্তির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola