প্রয়াত নাট্য ব্যক্তিত্ব বিপ্লব কেতন চক্রবর্তী
প্রয়াত নাট্য ব্যক্তিত্ব বিপ্লব কেতন চক্রবর্তী। বয়স হয়েছিল ৭২ বছর। গত ৮ বছর ধরে তিনি স্নায়ুর রোগ ডিমেনশিয়ায় ভুগছিলেন। মাসখানেক ধরে ভর্তি ছিলেন মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে। আজ ভোর ৪টে নাগাদ ঢাকুরিয়ার বাড়িতে বিপ্লবকেতনের মৃত্যু হয়। রেখে গেলেন স্ত্রী এবং তিন মেয়ে বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশাকে। ১৯৯৭ সালে বিপ্লবকেতন তৈরি করেন তাঁর নাটকের দল থিয়েটারওয়ালা। প্রথম নাটক কাচের দেওয়াল। বিপ্লবকেতনের পরিচালনায় থিয়েটারওয়ালার নাটক বাঘু মান্না খুবই জনপ্রিয় হয়। ছোট পর্দায় বিপ্লবকেতন জনপ্রিয় হন জন্মভূমি ধারাবাহিকের এককড়ি শা-র চরিত্রে। এছাড়া ধারাবাহিক চুনি-পান্নাও তাঁকে বিপুল জনপ্রিয়তা দিয়েছিল।
Tags :
Kolkata