‘শোভনের ওয়ার্ডে দাঁড়াব কিনা, দল ঠিক করবে’, প্রথম সাক্ষাৎকারে বললেন নতুন মেয়র ফিরহাদ
শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফার পর কলকাতা পুরসভার নতুন মেয়র নির্বাচিত হলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মেয়র হওয়ার পর প্রথম এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন এবিপি আনন্দকে। ঠিক কী বললেন নতুন মেয়র, শুনে নেব--
‘যেসব জায়গায় এখনও উন্নতির দরকার, সেখানে কাজ করব। যাদবপুরে কিছু জলের সমস্যা আছে, মেটাব। মানুষের সমস্যা হবেই, কিন্তু বিড়ম্বনার কিছু নেই। কলকাতায় এখনও কিছু সমস্যা আছে, মেটানোই লক্ষ্য। বাড়তি দফতরের কাজে চাপের কিছু নেই। শোভন কেন ডাক পাননি বলছেন, এলে ভাল হত। আমি জানি না উনি কেন আসেন নি। শোভনের ওয়ার্ডে দাঁড়াব কিনা, দল ঠিক করবে। শোভনের পারিবারিক ব্যাপারে যাব না। নিশ্চয়ই শোভন এর থেকে বেরিয়ে আসবে।’

Tags :
Kolkata