Reporter Stories: বেহালার শিশিরবাগানে গলায় ফাঁস লাগানো অবস্থায় বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধার মৃতদেহ, খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের

বেহালার শিশিরবাগানে বৃদ্ধার রহস্যমৃত্যু। গলায় ফাঁস লাগানো অবস্থায় বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ। খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের নাম শুভ্রা ঘোষ দস্তিদার। স্থানীয় সূত্রে খবর, ৭০ বছরের ওই বৃদ্ধার ছেলে-বৌমা বাড়িতে ছিলেন না। দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে সকালে ফিরে যান পরিচারিকা। পরে প্রতিবেশীরা সদর দরজা খোলা। সন্দেহ হওয়ায় বেহালা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দোতলার ঘরের মেঝে থেকে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় বৃদ্ধার নিথর দেহ উদ্ধার করে। পাওয়া যাচ্ছে না বৃদ্ধার মোবাইল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola