‘বেলাগাম খরচ করা নিয়ে আপত্তি’, বাঁশদ্রোণিতে মাকে খুনের অভিযোগ, গ্রেফতার ছেলে
রিজেন্ট পার্ক থানার বাঁশদ্রোণিতে মাকে খুনের অভিযোগ। গ্রেফতার ছেলে। গত বুধবার রাতে বাড়ি থেকে উদ্ধার হয় বছর চুয়াল্লিশের মমতা অগ্রবালের মৃতদেহ। পরিবারের দাবি, ঘরের দরজা খুলে দেখা যায়, বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন ওই গৃহবধূ। পুলিশ সূত্রে খবর, দেহে আঘাতের চিহ্ন মেলে। প্রাথমিক তদন্তে জানা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই গৃহবধূকে। খুনের অভিযোগে মৃতার ছেলে আয়ুষ অগ্রবালকে গতকাল গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে, তার বেলাগাম খরচ করা নিয়ে আপত্তি তোলার কারণেই মাকে খুনের ছক।